বাড়ি-ঘর ভাঙচুর। তারপর পায়ে পিষে পাঁচটি গোরুকে মেরে ফেলল হাতি। এই ঘটনায় আতঙ্কে সারারাত দু’চোখের পাতা এক করতে পারলেন না গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ছত্তিশগড়ের কোরবা জেলায়। বনদপ্তর জানিয়েছে, কাঠঘোড়ার পাসান রেঞ্জে রবিবার রাতে হানা দেয় হাতির একটি দল। খাবারের সন্ধানে বাড়িতে ভাঙচুর চালায়, জমির ফসল নষ্ট করে দেয়। এক বন আধিকারিক বলেন, চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে।



