Bartaman Logo
২৭ মে, ২০২৬

গ্রাহক হয়রানি বন্ধে ব্যবস্থা ইএসআইসির

গ্রাহক হয়রানি বন্ধে ব্যবস্থা ইএসআইসির
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যবস্থা অনলাইনেই। অভিযোগ, তারপরেও যাবতীয় নথির হার্ড কপি দেখতে চাইছেন অনেক আধিকারিক। এর ফলে ইএসআইয়ের মাতৃত্বকালীন পরিষেবা পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মহিলা গ্রাহকদের একাংশকে। পাশাপাশি একই কারণে সমস্যায় পড়তে হচ্ছে এই সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির অন্য গ্রাহকদেরও। প্রবল চাপের মুখে অবশেষে এই বিষয়ে সক্রিয় হল ইএসআইসি কর্তৃপক্ষ।
Advertisement
সরকারি সূত্রের খবর, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উদ্দেশে নতুন এক নির্দেশিকা জারি করেছে তারা। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে সদস্যদের থেকে নথির হার্ড কপি চাওয়া যাবে না। এই নিয়ম মানা না হলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ