Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লির কাছে দেখা মিলল ধূসর নেকড়ের

দেখা মিলল বিরল ধূসর নেকড়ের। তাও রাজধানী দিল্লির উপকণ্ঠে! শুনতে অবাক লাগলেও যমুনার তীরবর্তী এলাকা পাল্লায় তার দেখা পেয়েছেন এক বাসিন্দা।

দিল্লির কাছে দেখা মিলল ধূসর নেকড়ের
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেখা মিলল বিরল ধূসর নেকড়ের। তাও রাজধানী দিল্লির উপকণ্ঠে! শুনতে অবাক লাগলেও যমুনার তীরবর্তী এলাকা পাল্লায় তার দেখা পেয়েছেন এক বাসিন্দা। খাবারের খোঁজে নদীর চরে প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখেন তিনি। গত বৃহস্পতিবার প্রার্তভ্রমণে বেরিয়েছিলেন পেশায় ব্যবসায়ী হেমন্ত গর্গ। তিনি যমুনার চরে আচমকাই নেক঩ড়েটিকে দেখেন। প্রথমে কুকুর ভেবেছিলেন তিনি। পরে তাঁর ভুল ভাঙে। দেরি না করে মোবাইল ক্যামেরায় কয়েকটি ছবিও তুলে রাখেন। এরপর নেকড়ের ছবিগুলি বন্যপ্রাণ বিশেষজ্ঞদের সঙ্গে শেয়ার করেন। তখনই জানা যায় প্রাণীটি হল ভারতীয় ধূসর নেকড়ে। কয়েক দশক পর দিল্লির কাছে নেকড়ের দেখা মেলায় উচ্ছ্বসিত পশুপ্রেমীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ