Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গার্ডেনরিচে ভাসানে গিয়ে মারধর পুলিসকর্মীদের, ধৃত ২ ক্লাব সদস্য

গার্ডেনরিচে ভাসানে গিয়ে মারধর পুলিসকর্মীদের, ধৃত ২ ক্লাব সদস্য
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাসানে গিয়ে পুলিসকর্মীদের মারধরের অভিযোগ একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে গার্ডেনরিচ থানা এলাকার পাহাড়পুর রোডের ঘটনা। আহত হয়েছেন এক পুলিসকর্মী ও সিভিক। দু’জনেরই মুখে আঘাত লেগেছে। হাসপাতালে চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিসকর্মীর অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, পাহাড়পুরে ক্লাবের সদস্যরা বিসর্জনে যাচ্ছিলেন। মদ্যপ অবস্থায় তাঁরা অভব্য আচরণ করছিলেন বলে অভিযোগ। সেই সঙ্গে রাস্তা দখল করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন। কর্তব্যরত পুলিসকর্মীরা তাঁদের সরাতে গেলে বাধা দেন দু’জন। আচমকাই তাঁর মুখে ঘুঁষি মেরে বসেন। তাঁকে বাচাঁতে গেলে মারধর করা হয় এক সিভিককে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়া দুই ক্লাব সদস্যকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত বাকিদের খোঁজা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ