সুন্দরগড়: ওড়িশার সুন্দরগড় জেলায় গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় ছ’জনের মৃত্যু হল। জখম আরও পাঁচজন। শনিবার ভোরে গাইকানাপালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এক পুলিস অফিসার জানান, ওই গাড়িতে কীর্তন দলের কয়েকজন সদস্য ছিলেন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। জখম পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই ওই দুর্ঘটনা ঘটে। দীপাবলি উপলক্ষ্যে চাক্কাপ্লাই গ্রামে ওই কীর্তন দল অনুষ্ঠান করতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন।



