Bartaman Logo
২৭ মে, ২০২৬

গোয়ার ৮ কংগ্রেস বিধায়কের পদ খারিজের আবেদন নাকচ

গোয়ার ৮ কংগ্রেস বিধায়কের পদ খারিজের আবেদন নাকচ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ধাক্কা গোয়া কংগ্রেসের। বিজেপিতে যোগদানকারী আট কংগ্রেস বিধায়ককের পদ খারিজের আবেদন জানিয়ে সম্প্রতি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল হাত শিবির। শুক্রবার সেই আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। পাশাপাশি, এই মামলায় কংগ্রেস নেতা গিরীশ চোডনকরকে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২২ সালে গেরুয়া শিবিরে যোগদান করেন দিগম্বর কামাত, সঙ্কল্প আমোনকার, কেদার নায়েক, মাইকেল লোবো সহ কংগ্রেসের আট বিধায়ক। তাঁদের বিধায়ক পদ খারিজ করার আবেদন জানিয়ে গোয়া বিধানসভার অধ্যক্ষ রমেশ তাওয়াড়করের দ্বারস্থ হয় কংগ্রেস। দীর্ঘ সময় পেরিয়ে গত ১ নভেম্বর সেই আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। এর পরেই অধ্যক্ষের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। এদিন সেখান থেকেও খালি হাতে ফিরতে হল তাদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ