Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপন

গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপন
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫বর্ষ উৎসবের উদযাপনহল সম্প্রতি। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ রাজকুমার কোঠারি। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামের কিউরেটর দীপক কুমার বড়পন্ডা, প্রাক্তন বিধায়ক এবং তপশীলি জাতি-উপজাতি অর্থ উন্নয়ন নিগমের চেয়ারম্যান অসীম কুমার মাঝি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব জোতদার সহ অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়। প্রভাত ফেরী, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন ছাত্রীদের মিলন উৎসবের মধ্যে দিয়ে  উৎসব উৎযাপিত  হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।আগামী এক বছর এমনই নানা অনুষ্ঠান চলবে বলে জানিয়েছেন উৎসব কমিটির সাংস্কৃতিক সম্পাদক কালীশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিন দিনের উৎসবকে কেন্দ্র করে এলাকার মানুষের আগ্রহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। -নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ