Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গোপালপুরে রক্তপ্রবাহ, টাইটেনিয়াম ইন্টারন্যাশনালের উদ্যোগে অনুষ্ঠান

গোপালপুরে রক্তপ্রবাহ, টাইটেনিয়াম ইন্টারন্যাশনালের উদ্যোগে অনুষ্ঠান
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: ৭৬তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে উৎসব মুখরিত হয়ে উঠল গোটা গ্রাম। আলোকসজ্জায় ঝলমলে গ্রামের গলিপথ। তার মধ্যেই হল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মালদহের চাঁচল-১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে সাধারণতন্ত্র দিবসে যেন উৎসবের মেজাজ ছিল এদিন। সেখানে রক্তপ্রবাহ ও টাইটেনিয়াম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শিবিরে এলাকার ৫০ জনেরও বেশি রক্ত দিয়েছেন। শতাধিক দুঃস্থকে কম্বল বিলি করা হয়েছে। রবিবার রাতে সেখানে হাজির হয়েছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর, খরবা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা পারভিন, চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সদস্যা রেশমা খাতুন সহ বিশিষ্টরা। সাংসদ বলেন,প্রতিবছর সাধারণতন্ত্র দিবসে গোপালপুরে আসি। যুবকদের এই উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রছাত্রীদের গলায় দেশাত্মবোধক বিভিন্ন সঙ্গীত শুনে মুগ্ধ হয়েছি।
Advertisement
রবিবার সন্ধ্যায় গোপালপুরে জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এলাকার খুদে, কিশোর, কিশোরীদের প্রতিভা তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছিল। দেশাত্মবোধক সঙ্গীত ও নাট্য পরিবেশনের মাধ্যমে তারা অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। কীভাবে ভারত ছাড়া হয়েছিল ব্রিটিশরা সেসব প্রতিযোগীরা একে একে অভিনয় করে দেখায়। দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তা টাইটেনিয়াম ইন্টারন্যাশনালের কর্ণধার বাটুল হক বলেন,সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রতিবছর এই অনুষ্ঠান আয়োজন করে থাকি। এতে এলাকার শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছে। সোমবার রাতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ