Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গোপালনগরে বেআইনি সিম কার্ড বিক্রির চক্রের পান্ডা সহ গ্রেপ্তার ৪

গোপালনগরে বেআইনি সিম কার্ড বিক্রির চক্রের পান্ডা সহ গ্রেপ্তার ৪
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: জাল পরিচয়পত্র ব্যবহার করে বেআইনি সিম কার্ড বিক্রির চক্রের পান্ডা সহ চারজনকে গ্রেপ্তার করল পুলিস। বুধবার রাতে গোপালনগর থানার পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতদের নাম ব্রজেন সরকার (২৬), পলাশ মজুমদার (২০), অলীক মণ্ডল (৩০) এবং বিক্রম গুপ্ত (১৯)। ধৃতদের বাড়ি বনগাঁ ও গোপালনগর থানা এলাকায়। জানা গিয়েছে, গোপালনগর থানার আকাইপুরের বাসিন্দা ব্রজেন এই চক্রের পান্ডা। ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
জানা গিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরে জাল পরিচয়পত্র নিয়ে বিভিন্ন কোম্পানির সিম কার্ড অ্যাক্টিভ করে চড়া দামে তা বিক্রি করত। এমনকী, সাধারণ মানুষের আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়ে সিম কার্ড তুলে অন্যত্র বিক্রি করত। এইসব সিম কার্ড নানা অসামাজিক কাজে ব্যবহার হতো। বুধবার রাতে পুলিস গোপন সূত্রে খবর পেয়ে আকাইপুরে হানা দেয়। সেখানে হাতেনাতে চারজনকে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে ১২২টি চালু সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এই চক্রে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিস। চক্রের সঙ্গে কোনও আন্তঃরাজ্য চক্রের যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ