Bartaman Logo
৮ জুন, ২০২৬

গোরুকে জাতীয় পশু ঘোষণা করার কোনো প্রস্তাব সরকারের নেই: মেঘওয়াল

গোরুকে জাতীয় পশু ঘোষণা করা বা দেশব্যাপী গো-হত্যা নিষিদ্ধ করার কোনো প্রস্তাব বর্তমানে কেন্দ্রের বিবেচনাধীন নেই।

গোরুকে জাতীয় পশু ঘোষণা করার কোনো প্রস্তাব সরকারের নেই: মেঘওয়াল
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি (পিটিআই): গোরুকে জাতীয় পশু ঘোষণা করা বা দেশব্যাপী গো-হত্যা নিষিদ্ধ করার কোনো প্রস্তাব বর্তমানে কেন্দ্রের বিবেচনাধীন নেই। শনিবার একথা বলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তবে তিনি জানিয়েছেন, বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে এই ধরনের দাবি ক্রমাগত উত্থাপন করা হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নব-নির্বাচিত বিজেপি সরকার রাজ্যের ১৯৫০ সালের আইনে গবাদি পশু জবাই সংক্রান্ত বিধির প্রয়োগ কার্যকর করেছে। সেই প্রেক্ষিতেই মেঘওয়ালের বক্তব্য, গোরু জবাই সংক্রান্ত আইন রাজ্যভেদে ভিন্ন এবং প্রায়শই স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।এক সাক্ষাৎকারে মেঘওয়াল বলেন, গোরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া এবং দেশজুড়ে গো-হত্যা নিষিদ্ধ করার আবেদন সাংসদ ও সরকারের কাছে নিয়মিতভাবেই আসে। তবে এমন কোনো বিষয় মন্ত্রিসভার বিবেচনাধীন নেই। যদি কোনো প্রস্তাব এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সরকারি সিদ্ধান্ত বা মন্ত্রিসভার বিবেচনার প্রয়োজন হয়, সেবিষয়ে অবগত করে দেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ