Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে পালাবদলের পর ফিরছে শাসন ব্যবস্থা, আট বছরের পুরোনো কেসে গ্রেপ্তার ১০

বিগত সরকারের আমলে বহু অভিযোগেরই তথ্য-প্রমাণের অভাবে কিনারা হয় নি বলে অভিযোগ।

রাজ্যে পালাবদলের পর ফিরছে শাসন ব্যবস্থা, আট বছরের পুরোনো কেসে গ্রেপ্তার ১০
  • ২৪ জুন, ২০২৬ ১৬:১৪
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বিগত সরকারের আমলে বহু অভিযোগেরই তথ্য-প্রমাণের অভাবে কিনারা হয়নি বলে অভিযোগ।  রাজ্যে পালাবদলের পর আবারও একাধিক পুরানো কেস খুলল রাজ্যের বিভিন্ন জায়গায়। আর সেই সব কেসের মধ্যে থেকে  ২০১৮ সালের একটি কেসে জড়িয়ে থাকাদের গ্রেপ্তার করল পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগের দিন রাতে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল কাকদ্বীপ বিধানসভার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের। তাঁর পরিবারের অভিযোগ ছিল, দু'জনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে অতীতে গ্রেপ্তার করেছিল। কিন্তু পরে তাঁরা জামিনে ছাড়া পেয়ে যান। এরপর দীর্ঘদিন কেটে গিয়েছে। পরে হাইকোর্টের নির্দেশে নতুন করে আবারও তদন্ত শুরু হয়েছিল। আর এইবার রাজ্যে সরকার পরিবর্তন ঘটতেই এই ঘটনার অভিযোগের  ভিত্তিতে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে।  বুধবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে অমিত মন্ডল হলেন প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ