Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

লাইনচ্যুত মালগাড়ি, হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে বাতিল একাধিক ট্রেন

লাইনচ্যুত মালগাড়ি, হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে বাতিল একাধিক ট্রেন
  • ২৮ ডিসেম্বর, ২০২৫ ১১:১২
Prefer us on Google

বিহারে লাইনচ্যুত মালগাড়ি। যার ফলে হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। যার মধ্যে রয়েছে হাওড়া ও শিয়ালদহ থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। সেগুলি হল-

Advertisement

১) ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস

২) ১৩১০৫ শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস

৩) ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস

 

আজ, রবিবার এই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানিয়েছে রেল। ঘুরপথে চলছে বহু দূরপাল্লার ট্রেন। যার মধ্যে রয়েছে- ২২৩৪৭ হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, ১২৩০৫-হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ১৫০৪৯-কলকাতা- গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, ১২৩৬১- আসানসোল-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস, ১৮১৮৩ টাটানগর-বক্সার এক্সপ্রেস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ