Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

একদিনে ১২ হাজার টাকা চড়ল সোনা

সোনার দামে লাগাম পরানো যাচ্ছে না কিছুতেই। তবে বৃহস্পতিবার যেভাবে এক ধাক্কায় হলুদ ধাতুর দাম বাড়ল, তা রীতিমতো চমকে দিয়েছে সাধারণ মানুষকে।

একদিনে ১২ হাজার টাকা চড়ল সোনা
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার দামে লাগাম পরানো যাচ্ছে না কিছুতেই। তবে বৃহস্পতিবার যেভাবে এক ধাক্কায় হলুদ ধাতুর দাম বাড়ল, তা রীতিমতো চমকে দিয়েছে সাধারণ মানুষকে। এক ধাক্কায় এদিন প্রায় ১২ হাজার টাকা দাম বাড়ল সোনার। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম যায় ১ লক্ষ ৭৮ হাজার ৪৫০ টাকা।

Advertisement

বুধবার তার দর ছিল ১ লক্ষ ৬৬ হাজার ৭০০ টাকা। অর্থাৎ একদিনের তফাতে দাম বেড়েছে ১১ হাজার ৭৫০ টাকা। একই সঙ্গে বেড়েছে ২২ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম গয়না সোনার দাম। বৃহস্পতিবার তার যায় ১ লক্ষ ৬৯ হাজার ৬৫০ টাকা। বুধবার তা ছিল ১ লক্ষ ৫৮ হাজার ৪৫০ টাকা। এদিন পাল্লা দিয়ে বেড়েছে রুপোও। কলকাতায় এক কেজি খুচরো রুপোর দাম বৃহস্পতিবার ছিল ৩ লক্ষ ৮৫ হাজার ৪০০ টাকা। একদিন আগেই তা ছিল ৩ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, রুপোর চার লক্ষের সীমা ছোঁয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Advertisement
সম্পর্কিত সংবাদ