Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনা ও রুপোর দাম ফের বাড়ল

বেশি কয়েকদিন পর ফের এক লক্ষ টাকার গণ্ডি ছাড়াল সোনা। পাল্লা দিয়ে বেড়েছে রুপোও। তার ফলে নতুন রেকর্ড গড়েছে রুপোলি ধাতু।

সোনা ও রুপোর দাম ফের বাড়ল
  • ২৩ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেশি কয়েকদিন পর ফের এক লক্ষ টাকার গণ্ডি ছাড়াল সোনা। পাল্লা দিয়ে বেড়েছে রুপোও। তার ফলে নতুন রেকর্ড গড়েছে রুপোলি ধাতু। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর কলকাতায় ছিল ১ লক্ষ ৩০০ টাকা। সোমবারের তুলনায় এক ধাক্কায় দাম বাড়ে ৮৫০ টাকা। ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের দাম এদিন ছিল ৯৫ হাজার ৩৫০ টাকা। এদিকে রুপোর দামও গত কয়েক দিনে অনেকটা বেড়ে পৌঁছেছে কেজি পিছু ১ লক্ষ ১৫ হাজার ১৫০ টাকায়। একদিনে দাম বেড়েছে এক হাজার টাকারও বেশি। কলকাতায় রুপোর দাম এর আগে এতটা বাড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ