Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গানের ভুবন

গানের ভুবন
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিনোদন জগতে অনামিকা কলা সঙ্গম একটি পরিচিত নাম। দীর্ঘদিন ধরে তারা থিয়েটার, সঙ্গীত, নৃত্যের নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে নিয়েছে। সম্প্রতি এই সংস্থার উদ্যোগে জিডি বিড়লা সভাঘরে ‘ম্যায় কোই অ্যায়সা গীত গাউ’ শীর্ষক এক অনুষ্ঠানে গায়ক অভিজিৎ ভট্টাচার্য তাঁর পুত্র জয় ভট্টাচার্যকে কলকাতার শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ‘বাদশা’ গানটি দিয়ে অভিজিৎ অনুষ্ঠান শুরু করেন। ‘বহুত খুবসুরত হুঁ’, ‘ওয়াদা রাহা’, ‘বড়ি মুশকিল হ্যায়’-এর মতো একের পর এক জনপ্রিয় গান গেয়ে শোনান তিনি। অভিজিতের কণ্ঠে কিশোরকুমারের গাওয়া গানও উপভোগ করেন শ্রোতারা। কেকে-র গাওয়া দু’টি গান দিয়ে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জয়। বাবার সঙ্গে গলা মিলিয়ে কয়েকটি গান শোনান তিনি। পিতা পুত্রের যুগলবন্দিতে অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট এম এল লোহিয়া।
Advertisement
কলি ঘোষ
Advertisement
সম্পর্কিত সংবাদ