Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগর: সমুদ্র সৈকতে সেচদপ্তরের কাজে গতি আনার নির্দেশ ডিভিশনাল কমিশনারের

গঙ্গাসাগর: সমুদ্র সৈকতে সেচদপ্তরের কাজে গতি আনার নির্দেশ ডিভিশনাল কমিশনারের
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সেচদপ্তরের কাজ ধীরগতিতে চলছে। এবার সেটা দ্রুত করতে হবে। শনিবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে এসে এমনই নির্দেশ দিলেন ডিভিশনাল কমিশনার (প্রেসিডেন্সি ডিভিশন) জে পি মীনা। তিনি গঙ্গাসাগর মেলা কমিটির চেয়ারম্যান। সমুদ্র সৈকতে মাটি ফেলে তার চেহারা ফেরানোর কাজ করছে সেচদপ্তর। সেই কাজ এখনও অনেকটা বাকি। এদিন ওই কাজের অগ্রগতি খতিয়ে দেখার পর সবপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। তখনই ডিভিশনাল কমিশনার সেচদপ্তরের কাজ নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন।
Advertisement
সূত্রের খবর, আপাতত মাটি ফেলার কাজ কিছু অংশে শেষ হলেও তার উপর এবার রোলার চালিয়ে সমান করতে হবে। এছাড়া আরও অনেকটা এলাকায় মাটি ফেলাও বাকি। দপ্তরের আধিকারিকদেরও দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিনের বৈঠকে সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ