Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গাসাগর উপলক্ষ্যে বিপুল আয় পূর্বরেলের

গঙ্গাসাগর উপলক্ষ্যে বিপুল আয় পূর্বরেলের
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গাসাগর মেলার সৌজন্যে বাড়তি লক্ষ্মীলাভ হল রেলের। পৌষ সংক্রান্তির দিনে সাগরে স্নান করতে সর্বোচ্চ জনসমাগম হয়।  পরিসংখ্যান অনুযায়ী, গতবছরের (২০২৪) তুলনায় চলতি বছর টিকিট বিক্রি একলাফে ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে টিকিট খাতে আয় গতবারের তুলনায় দ্বিগুণ হয়েছে। গতবছর টিকিট বিক্রি করে রেলের আয় হয়েছিল ৪ লক্ষ ২০ হাজার টাকা। এবার তা বেড়ে হয়েছে ৮ লক্ষ ৩০ হাজার টাকা। পূর্বরেলের অধীনস্থ শিয়ালদহ ডিভিশন তীর্থযাত্রীদের নিরাপদে মেলাস্থলে যাওয়া-আসায় বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছে। শিয়ালদহ সাউথ সেকশনের নামখানা ও কাকদ্বীপ স্টেশনে নেমে লক্ষ লক্ষ তীর্থযাত্রী সাগরে যান। আবার সেখান থেকে ফিরে আসেন। সেই সুবাদেই বাড়ে ভিড়।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ