সংবাদদাতা, মানিকচক: শনিবার সকালে পৃথক তিনটি দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মানিকচকজুড়ে। প্রথম দু’টি দুর্ঘটনা ঘটে মানিকচকের এনায়েতপুরে। এতে দুই বাইক চালক জখম হন। অপর দুর্ঘটনাটি ঘটে মানিকচক ঘাটে। সেখানে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গা নদীতে পড়ে ডুবে যায়। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি বাসিন্দাদের।
Advertisement
শনিবার সকালে মানিকচক থানার এনায়েতপুরের মোহনা এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মানিকচক থেকে একটি লরি মালদহের দিকে যাচ্ছিল। সেই সময় এনায়েতপুরের দিক থেকে নাসিম সেখ নামে এক বাইক চালক মানিকচকে যাচ্ছিলেন। কিন্তু মোহনায় হঠাৎ করেই লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে সজোরে ধাক্কা মারে এবং পরে কাঠের আসবাবপত্র বোঝাই একটি ভ্যানে গিয়ে ধাক্কা মারে। ভ্যান চালক কোনওরকমে রক্ষা পেলেও, বাইক চালক যুবক গুরুতর জখম হন। বাইক চালককে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঠিক পরেই এনায়েতপুরের পঁচিশা এলাকায় টোটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোকে ধাক্কা মারে। এতে বাইক চালক জখম হন। তাঁকে উদ্ধার করে মিলকি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তবে তাঁর নাম ও পরিচয় জানা যায়নি। সংঘর্ষের ফলে টোটোটি দুমড়ে গিয়েছে। অন্যদিকে, এদিন সকালেই মানিকচক ঘাটে যাত্রী নিয়ে আসা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় গঙ্গা নদীতে পড়ে গিয়ে ডুবে যায়। সেই সময় টোটোতে এক মহিলা যাত্রী ছিলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। পরবর্তীতে ঘাট কর্তৃপক্ষ ও পুলিসের সহায়তায় আর্থমুভার দিয়ে নদী থেকে টোটোটিকে তোলা হয়।