Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গান গেয়ে মঞ্চ মাতালেন জেলাশাসক  

গান গেয়ে মঞ্চ মাতালেন জেলাশাসক
 
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠান চলছে। মঞ্চে উদ্বোধক অনুব্রত মণ্ডল, মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। বসে আছেন বাউল শিল্পীরাও। ‌এমন সময় জেলাশাসক বিধান রায়ের কাছে সকলের গান শোনার অনুরোধ। প্রশাসক পদে বসলেও তিনি সঙ্গীতশিল্পী একথা সর্বজনবিদিত। ‌তাছাড়া, শিল্পী মন বলে কথা। তাই বাউল শিল্পীদের কাছে একতারা চেয়ে গান ধরলেন তিনি। গাইলেন, ‘ওপারেতে বর্ধমান, এপারেতে বীরভূম, বারো মাসে তেরো পার্বণ, সদাই লেগে থাকে ধুম।’ এরপর উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ফের অনুরোধ, এবার গাইলেন, ‘হৃদমাঝারে রাখিব ছেড়ে দেব না।’ গান শেষ হাততালিতে ফেটে পড়লেন সবাই। বাউলশিল্পীদের মাঝে গাইতে পেরে খুশি জেলাশাসক নিজেও। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ