Bartaman Logo
২৭ মে, ২০২৬

গোমূত্রের প্রশংসা আইআইটির ডিরেক্টরের

গোমূত্রের প্রশংসা আইআইটির ডিরেক্টরের
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
চেন্নাই: বিজেপি সরকারের জমানায় ‘গোমূত্র প্রেমে’ র অন্ত নেই। বছরকয়েক আগে করোনা থেকে বাঁচতে গোরুর মুত্র পান করতে দেখা গিয়েছিল গেরুয়া শিবিরের বহু নেতা-কর্মীকে। এবার গোমূত্রের প্রশংসায় পঞ্চমুখ আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি। গত ১৫ জানুয়ারি মাতু পোঙ্গলের দিন স্থানীয় গোশালায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। 
Advertisement
সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘গোমূত্রের একাধিক ওষধি গুণ রয়েছে। এর মধ্যে জীবাণুনাশক ও হজমে সাহায্যকারী নানা উপাদান রয়েছে। তাই হজমের সমস্যা, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য সহ বহু রোগের নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এটি।’ এপ্রসঙ্গে এক সাধুর গল্প বলেন তিনি। জানান, প্রবল জ্বরে এক সাধু গোমূত্র পান করেন এবং পরে সুস্থ হয়ে ওঠেন। আইআইটি-র ডিরেক্টরের এহেন মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম। তাঁর কথায়, কামাকোটি আইআইটি-র ডিরেক্টর হয়ে এভাবে বিজ্ঞানের অপপ্রচার করছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়।
সম্পর্কিত সংবাদ