Bartaman Logo
২৭ মে, ২০২৬

গুলিতে জখম তিন

গুলিতে জখম তিন
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের ধুবরি জেলার অন্তর্গত বিলাসিপাড়ার রানিগঞ্জ বাজারে দুষ্কৃতীদের গুলিতে তিনজন জখম হয়েছেন। অভিযোগ, অভিযুক্তরা বাইকে করে এসে এলাকার একটি এসবিআই কাস্টমার সার্ভিস পয়েন্টে (সিএসপি) গুলি চালায়। তাতে ওই সিএসপির মালিক ওবায়দুর রহমান গুরুতর জখম হয়েছেন। রতন রায় ও আবদুল গফুর নামে আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধুবড়ির পুলিস সুপার। তিনি জানিয়েছেন, তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ