Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গোয়ালপোখর শ্যুটআউট কাণ্ডে গ্রেপ্তার আরও ১ দুষ্কৃতী

গোয়ালপোখর শ্যুটআউট কাণ্ডে গ্রেপ্তার আরও ১ দুষ্কৃতী
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া শ্যুটআউট কাণ্ডে এবার পুলিসের জালে বিহারের এক কুখ্যাত দুষ্কৃতী। আজ, বৃহস্পতিবার সকালে ডালখোলার পাতনোর এলাকার ৩৪ নং জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে পুলিস ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতের নাম হাবিবুর রহমান। সে বিহারের বলরাপুর থানার দক্ষিন পাতনোর এলাকার বাসিন্দা। সূত্রের খবর, পুলিস হেফাজতে থাকা আবদুল হোসেন ও শেখ হজরতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস হাবিবুরের বিষয়ে জানতে পেরেছে। এনকাউন্টারে খতম সাজ্জাককে প্রিজন ভ্যান থেকে পালানোর জন্য আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কেনার টাকা দিয়েছিল সে। পাশাপাশি মোটর বাইকের ব্যবস্থার জন্য অর্থের প্রয়োজন পড়ায় সেটিও হাবিবুরই দিয়েছিল আবদুলকে। উল্লেখ্য, কয়েক বছর আগে ডালখোলা থানার পুলিস এনডিপিএস অ্যাক্ট ও আর্মস অ্যাক্টে গ্রেপ্তার করেছিল হাবিবুরকে। এরপর সে রায়গঞ্জে জেলে বন্দি ছিল। সেই সময় সাজ্জাক ও আবদুলের বন্ধুত্ব হয়েছিল বলে জানা গিয়েছে। আজ ধৃতকে ইসলামপুর কোর্টে তুলেছিল পুলিস। বিচারক তাকে ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ