গান্ধীনগর: গুজরাতের মোদাসায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ল গাড়ি। শুক্রবার এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের। জানা গিয়েছে, শ্রী শামলাজি বিষ্ণুমন্দির থেকে বাড়ি ফিরছিল ওই পরিবারের সদস্যরা। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে প্রায় ৩৫ ফুট নীচে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই এক নাবালিকা সহ পরিবারের মোট চার সদস্যের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিসে খবর দেয়। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। গাড়িটিও সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে।



