Bartaman Logo
২৭ মে, ২০২৬

গুজরাতে গ্রেপ্তার ভুয়ো ‘ডাক্তার’

গুজরাতে গ্রেপ্তার ভুয়ো ‘ডাক্তার’
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সুরাত: আইপিএল ম্যাচ, সরকারি দপ্তর, টোল প্লাজা, আদালত থেকে হাসপাতাল। মোদির গুজরাতে ‘ভুয়ো’ জিনিসের অন্ত নেই। এবার হদিশ মিলল দুই ভুয়ো ডাক্তারের। ইতিমধ্যেই ললিতা কৃপা শঙ্কর সিং ও প্রয়াগ রামচন্দ্র প্রসাদ নামে ওই দু’জনকে গ্রেপ্তার করেছে সুরাত পুলিস। লতিতা টেনেটুনে ক্লাস টুয়েলভ পাশ করেছেন। আর প্রয়াগের দৌড় দশম শ্রেণি পর্যন্ত। অভিযোগ, কোনওরকম ডাক্তারি ডিগ্রি ছাড়াই এতদিন রোগীর চিকিৎসা করছিলেন তাঁরা। এনিয়ে ডিসিপি বিজয় সিং গুর্জর জানিয়েছেন, দু’জন মিলে একটি ক্লিনিক চালাতেন এবং রোগীদের নানা ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ দিতেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ