আমরেলি, ৯ নভেম্বর: গাড়ির শ্রাদ্ধ! তাও আবার ধুমধাম করে! শুনতে অবাক লাগলেও ১২ বছর পুরনো গাড়ির ‘শেষকৃত্য’ এভাবেই সম্পন্ন করলেন সুরাতের ব্যবসায়ী সঞ্জয় পাল্লোরা! শুধু তাই নয়, আচার মেনে সমাধিস্থও করা হল গাড়িটিকে। এমনই এক অত্যাশ্চর্য অনুষ্ঠানের সাক্ষী থাকল গুজরাতের আমরেলি জেলার বাসিন্দারা। ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। আর তারপর থেকেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
Advertisement
আজব ধরনের শেষকৃত্যের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজার দেড়েক আমন্ত্রিতেরা। আর খবচ? জানা গিয়েছে, এই অনুষ্ঠান আয়োজনে খরচ হয়েছে লক্ষাধিক টাকা। এ বিষয়ে জানতে চাওয়া হলে, আবেগতাড়িত হয়ে সঞ্জয় বলেন, “এই গাড়িটি আমি প্রায় ১২ বছর আগে কিনেছিলাম। গাড়িটি আমাদের পরিবারে সমৃদ্ধি এনেছিল। আমরা আমাদের ব্যবসায় প্রচুর সাফল্য দেখেছি। আমাদের সামাজিক অবস্থানও উন্নত হয়েছে। তাই এত বছর পর গাড়িটি বিক্রি করার পরিবর্তে, আমরা এটিকে সমাধিস্থ করার সিদ্ধান্ত নিয়েছি।”
সমাধিস্থ! গাড়িটিকে সমাধিস্থ করতে ১৫ ফুট মাটি খনন করা হয়। এরপর গাড়িটিকে ফেবরিকের আবরণে মুড়ে আচার অনুষ্ঠানও পালন করা হয়। সবশেষে গোলাপের পাপড়ি ছড়িয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে গাড়িটিকে সমাধিস্থ করা হয়। গাড়িটিকে সমাধিস্থ করে সঞ্জয়দের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। পরিবারের সদস্যরা জানান, এই অনুষ্ঠানটি তাঁদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।