Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

গাজোলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার রাতে মালদহের গাজোলের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ছাত্রীর নাম সুখী পাল (১৭)। বাড়ি গাজোলের কৃষ্ণপল্লিতে। সে গাজোলের একটি গার্লস হাইস্কুলের ছাত্রী ছিল। এবারে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত। ওইদিন তার বাড়িতে কেউ ছিল না। পরীক্ষার্থীর বাবা এবং মা বাইরে ঘুরতে গিয়েছিলেন। তাঁরা রাতে বাড়ি ফিরে দেখেন মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গিয়েছে। সেখানে লেখা ছিল, ‘এটার জন্য ক্ষমা করো মা - বাবা।’ স্থানীয় এবং আত্মীয়দের দাবি, পড়াশোনা নিয়ে বেশ চাপে ছিল। সেজন্য হয়ত মানসিক অবসাদে এমন কাজ করেছে। মৃতার মা রীনা পাল বলেন, বাড়িতে তো কিছু প্রকাশ করবে। ও কিছুই করেনি। জানি না কেন এমন করল। আমার একটাই মেয়ে ছিল। গাজোল থানার পুলিস জানিয়েছে, একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ