Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে সাধারণ মানুষের সমস্যা শুনলেন জেলাশাসক, পুলিস সুপার

গাজোলে সাধারণ মানুষের সমস্যা শুনলেন জেলাশাসক, পুলিস সুপার
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার মালদহের গাজোল ব্লকের দেওতলা এলাকায় স্থানীয় ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুয়ারে প্রশাসন কর্মসূচি হল। সেখানে উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, পুলিস সুপার প্রদীপ কুমার যাদব, গাজোল থানার আইসি আশিস কুণ্ডু, জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ গাজোল ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন ওই আধিকারিকরা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প পরির্দশন করেন। ব্লক এবং  স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ওই কর্মসূচিতে এসে মাটিতে বসে পড়েন খোদ জেলাশাসক ও পুলিস সুপার সহ অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যাগুলি মন দিয়ে শোনেন। সেগুলি আগামী দিনে ধাপে রাজ্য সরকারের উদ্যোগে সমাধানের প্রয়োজনীয় আশ্বাস দেন। এই উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। জেলাশাসক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে। সেখানে ৩৭টি স্কিমের সুবিধা সাধারণ মানুষ পাবেন। এদিন বিভিন্ন গ্রাম থেকে বাসিন্দারা এসেছিলেন। তাঁদের সমস্যা শোনা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ