Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে বাইক থেকে ছিটকে পড়ে জখম দুই

শুক্রবার মালদহের গাজোল-বামনগোলা রাজ্য সড়কের মাঝরা এলাকায় একটি বাইক থেকে ছিটকে পড়ে দুই যুবক জখম হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

গাজোলে বাইক থেকে ছিটকে পড়ে জখম দুই
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার মালদহের গাজোল-বামনগোলা রাজ্য সড়কের মাঝরা এলাকায় একটি বাইক থেকে ছিটকে পড়ে দুই যুবক জখম হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জখমদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখমরা হলেন সঞ্জয় মণ্ডল ও আলোক সরকার। তাঁদের বাড়ি যথাক্রমে গাজোল ও পুরাতন মালদহে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন তাঁরা একটি বাইকে চেপে ওই রুট ধরে গাজোল আসছিলেন। তাঁদের বাইকের সামনে আচমকা অন্য একটি বাইক চলে আসে। তখন বাইকের ধাক্কা থেকে বাঁচতে চালক জোরে ব্রেক কষেন। এতে বাইক থাকা দু’জনই ছিটকে পড়েন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ