Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঁজা সহ গ্রেপ্তার তিন

গাঁজা সহ গ্রেপ্তার তিন
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাচারের আগে গাঁজা সহ তিন যুবককে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিস। ধৃতদের নাম আকাশ শিকদার, বিজয় মণ্ডল এবং রাহুল ঘোষ। তারা দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা। শনিবার রাতে প্রধাননগর থানার পুলিস শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন যুবককে আটক করে। তল্লাশি চালাতেই তাদের হেফাজত থেকে প্রায় ২০ কিলো গাঁজা উদ্ধার হয়। পুলিসের চোখে ধুলো দিতে শরীরে বেঁধে রাখা হয়েছিল গাঁজার প্যাকেট। এরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোচবিহারের দিনহাটা থেকে গাঁজা নিয়ে এসে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল ওই তিন যুবকের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ