Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান মাল ও মেটেলি থানার পুলিসের

শুক্রবার বিকেলে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে গাঁজা গাছ তুলে পুড়িয়ে নষ্ট করে দিল মালবাজার থানার পুলিস। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গাঁজা গাছ চাষ করছিল একাংশ বাসিন্দা।

গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান মাল ও মেটেলি থানার পুলিসের
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার বিকেলে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে গাঁজা গাছ তুলে পুড়িয়ে নষ্ট করে দিল মালবাজার থানার পুলিস। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গাঁজা গাছ চাষ করছিল একাংশ বাসিন্দা। এরপরই খবর পেয়ে এদিন মাল থানার বিরাট পুলিস বাহিনী গিয়ে অভিযান চালায়। মাল থানার আইসি সোম্যজিৎ মল্লিক বলেন, এই অভিযান চলতে থাকবে। অন্যদিকে, এদিন বিকেলে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামল মেটেলি থানার পুলিস। এদিন বিকেলে তারা অভিযান চালিয়ে মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি হরিমন্দির পাড়া এলাকার বেশ কয়েকটি বাড়িতে হানা দেয়। বাড়ির মধ্যে চাষ হওয়া অবৈধ গাঁজা গাছ উপড়ে তুলে আগুনে পুডিয়ে দেওয়া হয়। এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন মেটেলি থানার আইসি মিংমা লেপচা সহ অনান্য আধিকারিকরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ