Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরে বালিকাকে যৌন নিগ্রহ, গ্রেপ্তার

যাদবপুরে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে। ঘটনায় জড়িত অভিযোগে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবককে বুধবার রাতে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ।

যাদবপুরে বালিকাকে যৌন নিগ্রহ, গ্রেপ্তার
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে। ঘটনায় জড়িত অভিযোগে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবককে বুধবার রাতে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ। খাওয়ানোর নাম করে অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে বাড়িতে ডেকে পাঠান বুধবার সকালে। কিশোরী সেখানে গেলে তাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। নাবালিকা বাড়ি ফিরে এসে গোটা ঘটনার কথা জানায়। এরপরই ওই পরিবারের তরফে যাদবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ