Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

গিলদের প্রস্তুতি ম্যাচ তিনদিনের

শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজের আগে কলম্বোয় চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই ম্যাচের দিন কমেছে।

গিলদের প্রস্তুতি ম্যাচ তিনদিনের
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজের আগে কলম্বোয় চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই ম্যাচের দিন কমেছে। শ্রীলঙ্কার স্থানীয় একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি হবে তিন দিনের। কলম্বোর এনসিসি মাঠে ৭ আগস্ট শুরু। তারপর শুভমান গিল ব্রিগেড গল স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবেন ১৫ আগস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ তারিখ শুরু কলম্বোতেই। উল্লেখ্য, জুনে শেষবার টেস্ট খেলেছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই মুহূর্তে টিম ইন্ডিয়া রয়েছে পঞ্চম স্থানে। ঠিক পরেই আছে শ্রীলঙ্কা। ভারতীয় দল দ্বীপরাষ্ট্রে পৌঁছবে মঙ্গলবার। এদিকে, হাঁটুর চোট সারিয়ে যশপ্রীত বুমরাহর ফিট হয়ে ওঠা টেস্ট সিরিজের আগে আনছে স্বস্তি। পেসার হিসেবে বুমবুম ছাড়াও স্কোয়াডে আছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও গুরনুর ব্রার। মিডল অর্ডার ব্যাটার সাই সুদর্শনও সুস্থ হওয়ার পথে। সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব চলছে তাঁর।

Advertisement

এদিকে, দলীপ ট্রফিতে মধ্যাঞ্চলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রজত পাটীদার। তাঁর ডেপুটি রিঙ্কু সিং। এছাড়াও দলে আছেন হর্ষ দুবে, যশ ঠাকুরের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে থাকা স্পিন অলরাউন্ডার সারাংশ জৈনও আছেন মধ্যাঞ্চল দলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ