সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে ব্যবহৃত বাইক বাজেয়াপ্ত করলো পুলিস। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সুজিত পাল ওরফে বাবুসোনাকে। তাকে জেরা করে তার এক বন্ধুর বাড়ি থেকে শুক্রবার বিকেলে বাইকটি উদ্ধার করা হয়। ১ নভেম্বর গাইঘাটা শিমুলপুর এলাকায় রাস্তা থেকে দশম শ্রেণির এক নাবালিকাকে এই বাইকে করে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। তাকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিস।



