Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গাইঘাটা ধর্ষণ মামলায় ফের পুলিস হেফাজতে ধৃত

গাইঘাটা ধর্ষণ মামলায় ফের পুলিস হেফাজতে ধৃত
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটা ধর্ষণ মামলায় ধৃত সুজিত পাল ওরফে বাবুসোনাকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। এদিনই তার পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল। এদিন বিচারক ফের তাকে চারদিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত ১ তারিখ প্রতিবেশী দশম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। অভিযোগ, শাসকদল ঘনিষ্ঠ হওয়ায় এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে অভিযুক্তের পরিবারের। আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি এদিন নির্যাতিতার বাবা জানান, তদন্তে পুলিসের গড়িমসি হলে তিনি সিবিআই তদন্তের দাবি জানাবেন। যদিও এখনও তাঁর রাজ্য পুলিসের উপরই আস্থা রয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ