Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে দুই ছাত্রী নিখোঁজ, তদন্তে পুলিস

ঘাটালে দুই ছাত্রী নিখোঁজ, তদন্তে পুলিস
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: সরস্বতী পুজো দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দুই ছাত্রী। ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের ওই দুই ছাত্রীর বাড়ি ঘাটাল শহরের কুশপাতায়। ঘাটাল থানার পুলিস জানিয়েছে, এনিয়ে তাদের কাছে পৃথক দুটি  লিখিত অভিযোগ হয়েছে। প্রণয়ঘটিত কারণের জন্যই ওই দুই ছাত্রী বাড়ি থেকে পালিয়েছে বলে পুলিস প্রাথমিকভাবে অনুমান।ওই ছাত্রীদের পাশাপাশি বাড়ি। দু’জনের এবার দশম শ্রেণিতে উঠেছে।  ওই দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। স্কুল, টিউশন, বেড়ানো সবই এক সঙ্গে করত। সোমবার দুজনে সরস্বতী পুজোর জন্য বাড়ি থেকে বের হয়। ছাত্রীদের মায়েরা জানালেন, তাঁদের ধারনা ছিল সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে আসবে। কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। তখনই তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেতে মঙ্গলবার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ