Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে ছাদ থেকে পড়ে অধ্যাপকের মৃত্যু

ঘাটালে ছাদ থেকে পড়ে অধ্যাপকের মৃত্যু
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল অধ্যাপকের।  রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার লছিপুর গ্রামে। মৃত অধ্যাপকের নাম সৌম্যকান্তি ঘোষ(৩৪)।  সৌম্যবাবু ডেবরা কলেজের ভূগোলের অধ্যাপক ছিলেন। পুলিস জানিয়েছে, সোমবার মৃতদেহের ময়নাতদন্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।সৌম্যবাবুর এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের কিছু পোশাক দোতলার ছাদে মেলা ছিল। সন্ধ্যার পর তিনি পোশাকগুলি তুলতে যান। তখনই কোনও কারণে ছাদের ঘেরার দেওয়ালের ইট সহ তিনি দোতলার ছাদ থেকে বাড়ির পাশের আলু জমিতে পড়ে যান।  পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আলু জমির মাটিও ভেজা ছিল। পড়ে যাওয়ার পর শরীর থেকে রক্ত ক্ষরণও হয়নি। সঙ্গে সঙ্গে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ