Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গড়িয়াহাটে মহিলার হার ছিনতাই, ধৃত ২

গড়িয়াহাটে মহিলার হার ছিনতাই, ধৃত ২
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় ছিনতাইয়ের ঘটনা। বালিগঞ্জ প্লেসে বাইকে করে এসে এক মহিলার গলা থেকে সোনার হার ছিঁড়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী। ভর সন্ধ্যাবেলা ফাঁকা রাস্তায় ঘটনাটি ঘটেছিল। তদন্ত শুরুর পর ঘটনার কিনারা করল লালবাজারের গোয়েন্দা বিভাগের ছিনতাই দমন শাখা। ধরা পড়ল দীবেশ ঝা (১৯) ও ইমরান নাজির (২২) নামে দুই যুবক। লালবাজার সূত্রে খবর, ২১ জানুয়ারি ঘটনাটি ঘটেছিল। অভিযোগকারিণী গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেসে থাকেন। সেদিন তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময়ে পিছন দিক থেকে হামলা চালায় বাইকে থাকা দু’জন। তাদের মাথায় হেলমেট ছিল। দুষ্কৃতীদের টানে মাটিতে পড়ে যান মহিলা। মাথায় চোট লাগে। এরপর গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ জানান। তাঁর দাবি, সোনার চেন প্রায় এক ভরি (১০ গ্রাম) ওজনের। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ