Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘোষপাড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু

শনিবার পুরাতন মালদহ শহরের ঘোষপাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম প্রশান্ত সাহা (৩৫)। বাড়ি শহরের ১৪ নম্বর ওয়ার্ডে। এদিন বাড়ির একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

ঘোষপাড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার পুরাতন মালদহ শহরের ঘোষপাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম প্রশান্ত সাহা (৩৫)। বাড়ি শহরের ১৪ নম্বর ওয়ার্ডে। এদিন বাড়ির একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের বউদি ববিতা দাস বলেন, দীর্ঘদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ