নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। উধাও শীতও। আবহাওয়ার এই তারতম্য আরামবাগের আলুচাষিদের দুশ্চিন্তায় ফেলেছে। আলু গাছে নাবি ধসার আশঙ্কা করছেন তাঁরা। বন্যা পরিস্থিতিতে আরামবাগ মহকুমায় ধানের ক্ষতি হয়েছিল। এবার আলু চাষেও ক্ষতি হবে না তো? এই আতঙ্কে ঘুম উবেছে চাষিদের।
Advertisement
কৃষিদপ্তরের এক আধিকারিক বলেন, গত কয়েকদিন ধরেই খামখেয়ালি আবহাওয়া দেখা যাচ্ছে। আরও কিছুদিন এমন পরিস্থিতি থাকলে আলু চাষে কিছু এলাকায় ক্ষতির আশঙ্কা রয়েছে। চাষিদের সতর্ক করা হয়েছে। তবে ফের শীত ফিরে আসবে বলেও শোনা যাচ্ছে। তা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার আরামবাগ মহকুমায় প্রায় ৩৭ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার আলু চাষের এলাকা বেড়েছে। চাষিদের দাবি, গত বছর খরিফ মরশুমে আরামবাগ মহকুমার সর্বত্রই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাতে খানাকুল সহ অন্যান্য এলাকায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। আলু চাষ করে তাঁরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু, আবহাওয়ার এই খামখেয়ালিপনায় কতটা জমি থেকে ফসল তুলতে পারব, তা বোঝা যাচ্ছে না। তাঁরা ইতিমধ্যেই ফসলের পরিচর্যা শুরু করেছেন। আরামবাগের মলয়পুরের চাষি বলরাম ঘোষ বলেন, এবার আলু চাষের সময় কিছুটা পিছিয়ে যায়। তারমধ্যে গত কয়েকদিন ধরে কুয়াশার দাপট দেখা যাচ্ছে। শীতের পরিবর্তে গরম পড়তে শুরু করেছে। তাতেই ফলন নিয়ে আশঙ্কা হচ্ছে। দেরিতে লাগানো আলু বীজ থেকে ফলন কেমন হবে, তা নিয়ে সংশয় হচ্ছে। খানাকুলের চাষি বিশ্বজিৎ জানা বলেন, এখনও পর্যন্ত আলু গাছ ঠিক আছে। কয়েকদিন ধরে কুয়াশার দাপট থাকায় জমিতে কীটনাশক ছড়ানো হচ্ছে।