Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘোলা স্বাস্থ্যকেন্দ্রে আগুন, আতঙ্ক

ঘোলা স্বাস্থ্যকেন্দ্রে আগুন, আতঙ্ক
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: হাসনাবাদের ঘোলা স্বাস্থ্যকেন্দ্রে অগ্নিকাণ্ড। আগুন নেভাতে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। রবিবার বিকেল পাঁচটা নাগাদ হঠাৎই তাঁরা দেখতে পান যে, হাসনাবাদ ব্লকের ঘোলা স্বাস্থ্য কেন্দ্রের নীচের তলায় আউটডোর ঘরের জানলা দিয়ে আগুন দেখা যাচ্ছে এবং ধোঁয়া বেরোচ্ছে। তাঁদের চিৎকার, চেঁচামেচিতে গ্রামের মানুষ জানলা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ ছিল। তাই জানলা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে গ্রামের মানুষ। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Advertisement
সম্পর্কিত সংবাদ