Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে পৃথক দুর্ঘটনায় মহিলা সহ ২ জনের মৃত্যু

গোঘাটে পৃথক দুর্ঘটনায় মহিলা সহ ২ জনের মৃত্যু
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বৃহস্পতিবার গোঘাটে পৃথক পথ দুর্ঘটনায় এক মহিলা সহ দু’জনের মৃত্যু হয়েছে। গোঘাটের বালি দেওয়ানগঞ্জের এলাকার দুর্ঘটনায় মহিলার মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতার নাম মামনি হালদার(৩৫)। বাড়ি খানাকুলের রাধানগর এলাকায়। ওইদিন তিনি রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। সেই সময় একটি ট্রাক্টরের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। রাতেই গোঘাটের বেলি এলাকায় পথ দুর্ঘটনায় জয়ন্ত সরকার(৩৮) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি গোঘাটের মান্দারণের কাজলায়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ