Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাদকাড়ির সঙ্গে সাক্ষাৎ বিস্তার

গাদকাড়ির সঙ্গে সাক্ষাৎ বিস্তার
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাহাড় ও ডুয়ার্সের একাধিক রাস্তা সম্প্রসারণের প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গাদকাড়ির সঙ্গে যোগাযোগ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। দার্জিলিং ও ঘুম থেকে বিকল্প রাস্তা, শিলিগুড়ির রিং রোড, দার্জিলিং থেকে লেবং হয়ে দাবাইপানি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের বিষয়ে বুধবার মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সাংসদ। এছাড়াও সেভক করোনেশন ব্রিজের বিকল্প সেতুর বরাদ্দ পাওয়া, ৫৫ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ সহ একাধিক রোপওয়ের বিষয়ে আলোচনা সারেন তিনি। মন্ত্রীর সঙ্গে আলোচনার পর দ্রুত এই সকল বিষয়ে সদর্থক দৃষ্টিভঙ্গি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ। দীর্ঘক্ষণ পাহাড় ও ডুয়ার্সের সড়ক ব্যবস্থা নিয়ে আলোচনা করে ইতিবাচক একাধিক পরিকল্পনা হয়েছে বলে এমপি জানিয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ