Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাছ কেটে বহুতল নির্মাণের তোড়জোড়

গাছ কেটে বহুতল নির্মাণের তোড়জোড়
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: একাধিক পুরনো গাছ কেটে বহুতল নির্মাণ শুরু হচ্ছিল। বিষয়টি জানার পর তা রুখে দিল পুরসভা। ঘটনাটি মধ্যমগ্রাম পুরসভার বসুনগরের। জানা গিয়েছে, মধ্যমগ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বসুনগর ১ নম্বর গেট এলাকায় একটি দোতলা বাড়ি রয়েছে। সেই বাড়িতে থাকতেন বৃদ্ধ দম্পতি। কয়েকবছর আগে তাঁদের মৃত্যু হয়েছে। দুই আত্মীয়ের নামে রয়েছে এই বাড়িটি। দম্পতির মৃত্যুর পর খালি পড়েছিল সেটি। সম্প্রতি এই বাড়িতে বহুতল নির্মাণের প্রক্রিয়া শুরু করেন এক প্রোমোটার। বাড়িতে আম, নারকেল মিলিয়ে বড় বড় একাধিক গাছ রয়েছে। অভিযোগ, পুরনো বাড়িটি ভেঙে বহুতল নির্মাণের জন্য বনদপ্তর ও পুরসভার কোনও অনুমতি ছাড়াই গাছ কাটার কাজ শুরু করেছিল প্রোমোটার। তা জানার পরেই চেয়ারম্যানের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে যান পুরসভারস ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। রিপোর্ট পাওয়ার পরেই সেই কাজ বন্ধ করে দেয় মধ্যমগ্রাম পুরসভা। এনিয়ে পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য পুরসভা পরিবেশ মেলা করে। জলাশয় ভরাট থেকে সবুজ ধ্বংস করার কাজকে কোনওভাবেই সমর্থন করা হবে না। তাই, সবুজ ধ্বংস করে বহুতল নির্মাণ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রোমোটারকে। নিয়ম অনুযায়ী কাজ হলে পুরসভার আপত্তি নেই। যদিও এ নিয়ে সংশ্লিষ্ট প্রোমোটার প্রতিক্রিয়া দিতে চাননি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ