Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গড়বেতায় বাইক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

গড়বেতায় বাইক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শনিবার রাতে গড়বেতা থানার কাষ্ঠগুড়া এলাকায় বাইকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম দিলীপ পাল(৬১)। ঘটনায় বাইক চালক দিব্যেন্দু ধড়ি গুরুতর জখম হয়েছেন। দিব্যেন্দুর বাড়ি আমলাগোড়ায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সাইকেল চালিয়ে দিলীপবাবু বাড়ি ফিরছিলেন। সেই সময় দিব্যেন্দুর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দিলীপবাবুর সাইকেলে ধাক্কা মারে। রাস্তার ধারে লুটিয়ে পড়েন দিলীপবাবু ও দিব্যেন্দু। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দিলীপবাবুকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম দিব্যেন্দুকে রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ