Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গভীর রাতে শিলিগুড়ির জলপাই মোড়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত মিষ্টির দোকান

বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির জলপাই মোড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হল একটি মিষ্টির দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি দোকান। দমকলের প্রাথমিক অনুমান, ট্রান্সফরমার ফেটে গিয়ে ৫-৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

গভীর রাতে শিলিগুড়ির জলপাই মোড়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত মিষ্টির দোকান
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির জলপাই মোড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হল একটি মিষ্টির দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি দোকান। দমকলের প্রাথমিক অনুমান, ট্রান্সফরমার ফেটে গিয়ে ৫-৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানগুলিতে মজুত ছিল রান্নার গ্যাস সিলিন্ডার। যার জেরে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। 
Advertisement
স্থানীয়দের একাংশ অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখার পরই দমকলকে খবর দেন। দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে তার আগেই বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছিল। দোকানগুলির পাশে থাকা একটি গাছেও আগুন ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দমকলের অফিসার ধর্মেন্দ্রকৃষ্ণ রায় বলেন, খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলের পাশে আরও বেশ কয়েকটি দোকান ছিল। আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 
ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানে মালিক সুজিত ঘোষ বলেন, খবর পেয়েই রাতে চলে আসি। সম্পূর্ণ দোকান পুড়ে গিয়েছে। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এলাকার ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই অগ্নিনির্বাপণ কেন্দ্র। ফলে খবর পাওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিন চলে এসেছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দোকানের সামনে ছিল ট্রান্সফরমার। সেখান থেকেই শর্টসার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে। 
এদিকে, ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মেয়র। তিনি বলেন, ঘটনা কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখছে দমকল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ