Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

এবার দিল্লিতে ফ্রি ফ্লো টোল প্লাজার উদ্বোধন গাদকারির, ডিসেম্বর মাসের মধ্যে চালু হবে পশ্চিমবঙ্গে

সোমবার দক্ষিণ-পশ্চিম দিল্লির মুণ্ডকা-বাক্কারওয়ালার জাতীয় সড়কে (৩৪৪ এম) ‘মাল্টি লেন ফ্রি ফ্লো’ (এমএলএফএফ) টোল প্লাজার উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারি।

এবার দিল্লিতে ফ্রি ফ্লো টোল প্লাজার উদ্বোধন গাদকারির, ডিসেম্বর মাসের মধ্যে চালু হবে পশ্চিমবঙ্গে
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার দক্ষিণ-পশ্চিম দিল্লির মুণ্ডকা-বাক্কারওয়ালার জাতীয় সড়কে (৩৪৪ এম) ‘মাল্টি লেন ফ্রি ফ্লো’  (এমএলএফএফ) টোল প্লাজার উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারি। একইসঙ্গে ‘বর্তমানে’র প্রশ্নে জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ এখন আমাদের সরকার এসেছে। সেখানেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ ধরনের টোল প্লাজা তৈরি হবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। গুজরাতের চৌরাশি টোল প্লাজায় প্রথম এই বেরিয়ার-ফ্রি টোল প্লাজা চালু হয়েছে। গাদকারি জানান, বিদেশি প্রযুক্তি আর বেসরকারি বিনিয়োগে এই টোল প্লাজা তৈরি হচ্ছে। সরকারের খরচ নেই। এই বেরিয়ার-ফ্রি টোল ব্যবস্থায় সরকারের ১২-১৫ হাজার কোটি টাকা বছরে বাঁচবে। লোককে আর টোলে দাঁড়িয়ে তেল পোড়াতে হবে না। কোনোভাবে টোল ফাঁকি দিলে, ইনভ্যালিড ফাস্ট্যাগ, কম বালেন্স বা ক্যামেরায় সঠিক ‘রিড’ করতে না পারলে গাড়ির মালিকের কাছে যাবে ই-নোটিস। ৭২ ঘন্টার মধ্যে ‘চালান’ মেটালে যা টোল , তাই কাটা হবে। অন্যথায় জরিমানা দ্বিগুণ। প্রয়োজনে ব্লক করে দেওয়া হবে ফাস্ট্যাগ। ছবি: পিটিআই

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ