Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬

গোয়ায় বিদেশিনীকে ধর্ষণ-খুনের মামলায় আট বছর পর রায়দান

গোয়ায় বিদেশিনীকে ধর্ষণ-খুনের মামলায় আট বছর পর রায়দান
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পানাজি: প্রায় আট বছর আগের ধর্ষণ ও খুনের মামলায় শুক্রবার রায় দিল গোয়ার জেলা আদালত। শুক্রবার মারগাঁওয়ের জেলা আদালত দোষী সাব্যস্ত করল স্থানীয় যুবক বিক্রম ভগতকে। বিচার বিভাগ সূত্রে জানা গিয়েছে, ১৭ ফেব্রুয়ারি সোমবার এই মামলায় সাজা ঘোষণা করা হবে। ২০১৭ সালের ১৪ মার্চ দক্ষিণ গোয়ার কানকোনা বিচের একটি ঝোপে দেহ উদ্ধার হয় আয়ারল্যান্ডের তরুণীর। তদন্তে জানা যায়, ধর্ষণের পর তাঁকে খুন করা হয়েছে। তল্লাশি চালিয়ে এলাকারই যুবক বিক্রম ভগতকে গ্রেপ্তার করে পুলিস। তারপর থেকেই এই ঘটনায় মামলা চলছে। শুক্রবার রায়দানের সময় ভিডিও কনফারেন্সে অভিযুক্ত ভগত কোলভালের কেন্দ্রীয় কারাগার থেকে হাজিরা দেয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ