Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বার্মিংহামে নিহত বাঙালি তরুণীর দেহ দেশে ফেরাতে তহবিল সংগ্রহ

বার্মিংহামে পথ দুর্ঘটনায় নিহত অনিশা চক্রবর্তীর দেহ দেশে ফেরাতে ১৮ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত জানুন।

বার্মিংহামে নিহত বাঙালি তরুণীর দেহ দেশে ফেরাতে তহবিল সংগ্রহ
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ব্রিটেনের বার্মিংহামে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাঙালি পড়ুয়ার। মৃতের নাম অনিশা চক্রবর্তী। বাড়ি কলকাতার মুকুন্দপুরে। অনিশার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। একইসঙ্গে শেষকৃত্যের জন্য দেহ দেশে ফেরানোর খরচ নিয়েও সমস্যা দেখা দেয়। এহেন পরিস্থিতিতে একটি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন জিমি স্পাইসেস’এর ম্যানেজার শেফালি কারুলকর। পড়াশোনা শেষের পর বার্মিংহামের এই রেস্তরাঁয় চাকরি পেয়েছিলেন অনিশা। জানা গিয়েছে, ১৮ হাজার পাউন্ডের বেশি সংগ্রহ করা হয়েছে। শেফালির কথায়, ‘রবিবার সকালে দুর্ঘটনার খবর পাই। কাজ শেষ হওয়ার আগে কর্মীদের কিছু বলতে পারিনি। কারণ, আমি নিজেই ভেঙে পড়েছিলাম। খবর শোনার পর অনিশার কয়েকজন সহকর্মীও কান্নায় ভেঙে পড়ে।’ সূত্রের খবর, গত ৩০ মে দ্রুত গতিতে আসা একটি গাড়ি অনিশাকে ধাক্কা মারে। তাতেই তাঁর মৃত্যু হয়। তদন্তে নেমে ঘাতক গাড়িটির চালককে গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ