Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

দুর্নীতি দমন থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, প্রথম ভাষণে কড়া বার্তা তারেকের

আইনের শাসন মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর রাতে জনতার উদ্দেশে প্রথম ভাষণ দেন খালেদা জিয়ার পুত্র।

দুর্নীতি দমন থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, প্রথম ভাষণে কড়া বার্তা তারেকের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: আইনের শাসন মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর রাতে জনতার উদ্দেশে প্রথম ভাষণ দেন খালেদা জিয়ার পুত্র।  সেখানে তাঁর বক্তব্যে উঠে আসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন থেকে দেশবাসীর সমানাধিকারের প্রসঙ্গও। তারেকের মন্তব্য, ‘দ্রব্যমূল্য যাতে সাধারণের নাগালের বাইরে চলে না-যায়, তা নিশ্চিত করতে হবে।’ এরপর তিনি চলে যান আইনশৃঙ্খলা প্রসঙ্গে। বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে কঠোর ভাবে দুর্নীতি দমন করেই জনগণের আস্থা অর্জন করতে চায় বিএনপি। সম্প্রতি, বাংলাদেশজুড়ে সংখ্যালঘু নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে। সরাসরি সেসব মুখে না আনলেও ঘুরিয়ে তারেক বলেন, ‘মুসলমান, হিন্দু, খ্রিস্টান— ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সকলের। তাই সকলের জন্যই বাংলাদেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই।’ তাঁর ভাষণে বাদ যায়নি দুর্নীতির প্রসঙ্গও। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সমস্ত সাংবিধানিক এবং সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানে দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।’

Advertisement
সম্পর্কিত সংবাদ