Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ফ্রান্সের কোচ জিনেদিন জিদান

দিদিয়ের দেশঁর উত্তরসূরি হিসাবে তাঁরই একদা সতীর্থ জিনেদিন জিদানকে বেছে নিল ফ্রান্স ফুটবল ফেডারেশন

ফ্রান্সের কোচ জিনেদিন জিদান
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: দিদিয়ের দেশঁর উত্তরসূরি হিসাবে তাঁরই একদা সতীর্থ জিনেদিন জিদানকে বেছে নিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। আগামী চার বছরের জন্য এমবাপে-ডেম্বেলেদের হেড কোচের পদে দেখা যাবে বিশ্বকাপ জয়ী প্রাক্তন এই তারকাকে। মঙ্গলবার ফরাসি ফুটবল সংস্থা অনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করে। জাতীয় দলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জিজু জানান, ‘এই দিনটার জন্য পাঁচ বছর ধরে অপেক্ষা করেছি। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকেই লক্ষ্য ছিল জাতীয় দলের কোচ হওয়া। তাই এই পর্বে একাধিক ক্লাবের প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করি। দেশঁর প্রশিক্ষণে ফ্রান্স গত কয়েক বছর ধরে যে ফুটবল খেলছে, তা বজায় রাখাই আমার চ্যালেঞ্জ। ফুটবল জীবনে নাম্বার ১০ পজিশনে খেলেছি। সবসময় গোলের জন্য ঝাঁপাতাম। এবার কোচ হিসেবে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’

Advertisement

আগামী ১৫ সেপ্টেম্বর নেশনস কাপে তুরস্কের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফ্রান্স কোচের পদে জিদানের পথ চলা শুরু হবে। তার তিনদিন বাদেই বেলজিয়ামের মুখোমুখি হবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর দেশের মাটিতে জিদানের প্রথম পরীক্ষা ২ অক্টোবর। প্রতিপক্ষ ইতালি। উল্লেখ্য, ২০০৬ বিশ্বকাপে আজ্জুরিদের বিরুদ্ধে মাথা গরম করে মার্কো মাতেরাজ্জিকে গুঁতো মেরে লাল কার্ড দেখেছিলেন জিজু।

Advertisement
সম্পর্কিত সংবাদ